রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ হারালেন বাবা-ছেলে


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১০-২০২৫ সকাল ৪:৫৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের সেচপাম্পটি চালু করার সময় প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিহাব। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার বাবা শহিদুল ইসলামও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই বাবা ও ছেলে দুজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, খুবই দুঃখজনক ঘটনা। সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী স্তব্ধ হয়ে পড়েছেন।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু