মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মরদেহ ফেরত নিয়ে নতুন টানাপোড়েন


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ বিকাল ৭:৪৯

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও চার জন নিহত ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার গভীর রাতে রেড ক্রস মরদেহগুলো কফিনে করে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। কিন্তু এখনো ২০ জন নিহত বন্দির মরদেহ ফেরত না আসায় ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সীমিত করার ঘোষণা দিয়েছে।

এর আগে ইসরায়েল সতর্ক করেছিল, হামাস তাদের ২৮ নিহত বন্দি সবার মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় মানবিক সহায়তা সীমিত করে দেবে। গত সোমবার ২০ জন জীবিত ও চার জন নিহত বন্দিকে হস্তান্তর করেছিল হামাস। খবর বিবিসির। রেড ক্রস জানিয়েছে, একই দিনে ইসরায়েল ৪৫ জন নিহত ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে গাজায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পন্ন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সোমবার দুপুরের মধ্যে সব ৪৮ জন বন্দিকে ফেরত দেওয়ার কথা ছিল। চুক্তিটি ইসরায়েল ও হামাস উভয় পক্ষই মেনে নেয়। সব জীবিত বন্দি ফেরত এলেও এখনো ২০ জন নিহত বন্দির মরদেহ ফেরত আসেনি। এ নিয়ে দুই পক্ষের ওপরই চাপ বাড়ছে।

আইডিএফ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামাসকে চুক্তির নিজের অংশ পূরণ করতে হবে এবং সব বন্দিকে তাদের পরিবারের কাছে ও সঠিকভাবে দাফনের জন্য ফিরিয়ে দিতে হবে।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেছেন, ‘যেকোনো বিলম্ব বা ইচ্ছাকৃত গাফিলতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এর জবাব দেওয়া হবে।’

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা