রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

স্বামীর বিষপানের খবর শুনে স্ত্রীর আত্মহত্যা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২৫ রাত ৯:৩৯

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্বামীর বিষপানের খবর শুনে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার স্ত্রী। সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার বসনকোণা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুরতহাল রিপোর্ট ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বকুল আক্তারের (১৯) বাবা মো. চাঁন মিয়া (৬২) আজ (১৩ অক্টোবর) থানায় এসে ঘটনাটি পুলিশকে জানান। তার মেয়ে বকুল আক্তারের সঙ্গে এক বছর পূর্বে একই গ্রামের হাসান উল্লাহর বিয়ে হয়। আজ বিকেলে হাসানের বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি তার হয়। এক পর্যায়ে হাসান উল্লাহ রাগ করে ঘরে থাকা কীটনাশক পান করে। এ সময় বাড়ির লোকজন হাসান উল্লাহকে চিকিৎসার জন্য দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষপানের এ ঘটনায় বকুল আক্তার অভিমান করে সবার অগোচরে, বিকেল অনুমানিক ৫টার দিকে তার পরিহিত ওড়না দিয়ে নিজের বসতঘরে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় দুর্গাপুর থানা পুলিশকে সংবাদ দিলে তারা বকুল আক্তারের  লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু