সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতির অভিযোগ

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২৫ রাত ৯:৩৫

গাড়িকাণ্ড ও দুর্নীতিতে নাম আসায় ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) তাকে বরখাস্তের বিষয়টি প্রকাশ্যে আসে।

এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর এই বিচারকের বিরুদ্ধে গাড়িকাণ্ড ও দুর্নীতির অভিযোগে প্রতিবেদন প্রচার করেছিল চ্যানেল 24। যেখানে উঠে আসে, এই বিচারকের এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যবহারের তথ্য। সেই সঙ্গে প্রকাশ্যে আসে আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা প্লট নেয়ার তথ্যও। যেখানে হাইকোর্টের বিচারপতিরা ৫ কাঠা প্লট পান।

এছাড়াও মামলায় সুবিধা দিয়ে নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠা রেডিমেড প্লট নিয়েছেন ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম। এমনকি ঢাকার সিএমএম কোর্টের বিচারক থাকা অবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন তলা বাড়িও করেছেন তিনি। এসব অভিযোগ আমলে নিয়ে সম্প্রতি এই বিচারককে সাময়িক বরখাস্ত করলো আইন মন্ত্রণালয়।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ