তালাবদ্ধ দোকানঘরে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক
ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকার একটি তালাবদ্ধ দোকানঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের গোপীনাথপুর এলাকায় থেকে তাসলিমা খাতুন (৪০) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী লাল মিয়া।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্বজনরা জানায়, গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান ঘরে ফার্নিচার তৈরি করেন। সকালে লালমিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা দোকানে আসে। বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা মায়ের খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করে। পরে আজ রাত সাড়ে ৮টার দিকে দোকানঘরের ভেতর তার মায়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী লাল মিয়া। পারিবারিক কলহের জেরে এ হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় প্রাথমিক ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হতে পারে । তার স্বামী লাল মিয়াকে মুঠোফোনেও পাওয়া যায়নি এবং ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা