রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোণায় স্পিডবোট উল্টে ৪ বরযাত্রী নিখোঁজ


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২৫ সকাল ৯:১

নেত্রকোণার খালিয়াজুরীতে মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে চারজন বরযাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক নারীকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকার ধনু নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

নিখোঁজ ব্যক্তিরা হলো, উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া আনা হয়েছিল। বোটটি বরযাত্রী নিয়ে রওনা হওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য ১৫ জন মিলে ঘুরতে বের হন। এ সময় ধনু নদীতে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগলে বোটটি পানিতে তলিয়ে যায়। এ সময় কেউ কেউ সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও নিখোঁজ হন চারজন নারী ও শিশু।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল আসছে। তারা আসার পর আগামীকাল উদ্ধার অভিযান শুরু হবে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজে নিয়োজিত হবে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম অবস্থান করছে। আমরা জানতে পেরেছি তিন শিশু এক নারী রয়েছেন।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু