নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি
জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় নেপালের সেনাবাহিনী দেশব্যাপী কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ায় নেপালের সেনাবাহিনী দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
বুধবার সেনাবাহিনীর গণসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, আজ বিকেল ৫টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিবৃতিতে নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং বিক্ষোভে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভে অরাজক উপাদান ঢুকে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, টার্গেট করে হামলা এমনকি যৌন নির্যাতনের চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, আন্দোলনের নামে এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
কারফিউ চলাকালে জরুরি সেবার যানবাহন যেমন— অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের গাড়ি চলাচলের অনুমতি থাকবে। প্রয়োজনে স্থানীয় নিরাপত্তা সদস্যদের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে না পড়তে এবং কেবল সরকারি ঘোষণা অনুসরণ করতে অনুরোধ করেছে সেনাবাহিনী। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তায় সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস