ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন
দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কাও রয়েছে।
শক্তিশালী এই ঝড় যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে। মূলত রিপ কারেন্ট হচ্ছে সমুদ্র সৈকতের কাছাকাছি অঞ্চলে সৃষ্ট শক্তিশালী, সংকীর্ণ স্রোত যা তীর থেকে দূরে সমুদ্রে প্রবাহিত হয়। শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান এক ব্রিফিংয়ে জানান, ঝড়টি রাতারাতি “অত্যন্ত শক্তিশালী” হয়ে উঠেছে এবং “বিস্ফোরকভাবে গভীর ও তীব্র” আকার নিয়েছে। অবশ্য গত শুক্রবার পর্যন্ত এটি ট্রপিক্যাল স্টর্মই ছিল।
বিবিসি বলছে, অ্যারিন বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এতে সর্বোচ্চ ৬ ইঞ্চি (১৫ সেমি) বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। এছাড়া এই ঘূর্ণিঝড়টি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন। আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার পূর্বাভাস নেই।
সংবাদমাধ্যমটি বলছে, হ্যারিকেন অ্যারিন দ্রুত শক্তি অর্জন করেছে। মাত্র ২৪ ঘণ্টায় বাতাসের গতি অন্তত ৩৪ মাইল বেড়েছে। শনিবার ভোরে ঘণ্টায় ১০০ মাইল বাতাস থেকে তা বেড়ে ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার হয়েছে বলে জানান ব্রেনান।
চলতি সপ্তাহে অ্যারিন ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামার পূর্ব দিক ঘেঁষে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই ঝড় যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে বলে সতর্ক করেছেন ব্রেনান। এর মধ্যে ফ্লোরিডা ও মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্যগুলোতে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হবে। বারমুডাতেও প্রাণঘাতী ঢেউ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Parisreports / Parisreports
ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের
সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান
ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত
ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা
ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর
ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির
নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : ইরান
দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প