ইউক্রেনের উচিত সমঝোতা করা: ট্রাম্প
ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া, কারণ “রাশিয়া একটি বিশাল শক্তি, আর তারা (ইউক্রেন) তা নয়”। এমন মন্তব্যই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে আলাস্কায় এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে আরও ভূখণ্ড দাবি করেছেন বলে শোনা যাচ্ছে। রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, শুক্রবার বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানান, পুতিন যুদ্ধবিরতি মানতে রাজি আছেন যদি কিয়েভ পুরো দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয়। এ দাবিকে জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বলে এক সূত্র জানিয়েছে। অবশ্য রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনের এক-পঞ্চমাংশ দখলে নিয়েছে, যার মধ্যে দোনেৎস্কের প্রায় তিন-চতুর্থাংশ এলাকাও রয়েছে।
ট্রাম্প বলেন, তিনি পুতিনের সঙ্গে একমত হয়েছেন যে, যুদ্ধ বন্ধে শুধু যুদ্ধবিরতি নয়, বরং সরাসরি একটি শান্তিচুক্তি প্রয়োজন। ট্রাম্পের ভাষায়, “সবাই মেনে নিয়েছে, ভয়াবহ এই যুদ্ধ থামানোর সেরা উপায় হচ্ছে একটি স্থায়ী শান্তিচুক্তি, কারণ যুদ্ধবিরতি প্রায়ই টেকে না।”
অন্যদিকে জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে অনিচ্ছুক হওয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি লিখেছেন, “হত্যাযজ্ঞ থামানোই যুদ্ধ থামানোর মূল শর্ত”। তবুও তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন।
অবশ্য এই বৈঠক অনেকের মনে করিয়ে দিচ্ছে গত ফেব্রুয়ারির ঘটনাকে, যখন হোয়াইট হাউসে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে জেলেনস্কিকে কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন। ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে পুতিনকে নিয়ে তিন পক্ষের বৈঠকও হতে পারে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২