রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে লরিচাপায় প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৫ রাত ১০:৩

সাভারের আশুলিয়ায় লরি চাপায় রিকশার আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল দিক থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি সড়কের মধ্য দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে গেলে লরির নিচে চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। সেসময় আহত অবস্থায় আরও তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, লরি চাপায় এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপর দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু