মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৫ বিকাল ৭:৫৯

বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশের করে মাছ শিকারের সময় একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শনিবার (২ আগস্ট) ভোর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, বানৌজা বিষখালী নামের একটি যুদ্ধজাহাজ অভিযানে অংশ নিয়ে এফ.বি. পারমিতা নামের ওই ভারতীয় ট্রলারটিকে আটক করে। ট্রলারটিতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও ইলিশ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, নৌবাহিনী নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে। জব্দকৃত মাছ সরকারি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে দুটি ভারতীয় ট্রলার এফ.বি. ঝড় ও এফ.বি. মঙ্গলচণ্ডী-সহ আরও ৩৪ জন জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

Parisreports / Parisreports

বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি 

সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন 

মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু 

কবর থেকে উত্তোলন করে অনলাইনে বিক্রি মানব কঙ্কাল

সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ

২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা 

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার