সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: জাহাঙ্গীরসহ দুজনের নামে মামলা
৭৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ দুজনের নামে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জিসিসির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পরস্পর যোগসাজশের মাধ্যমে সিটি করপোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেন।
মামলায় জাহাঙ্গীর আলম ছাড়াও জিসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকেও আসামি করা হয়েছে।
এছাড়া, প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
Parisreports / Parisreports
চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন