মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৫ রাত ৮:৮

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউস প্রকাশিত এক নথিতে পরিবর্তিত শুল্কনীতির বিষয়টি জানানো হয়।

একই দিন আরও ৭০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ওপর পরিবর্তিত শুল্কহার প্রকাশ করেছে হোয়াইট হাউস। আজ থেকেই কার্যকর হবে নতুন এই শুল্কহার।

এর আগে, ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের (ইউএসটিআর) সাথে তিন দফায় বৈঠক করেন বাংলাদেশি প্রতিনিধিরা। গত জুলাই মাসে ঢাকার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করে ওয়াশিংটন। খাতভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হয় নতুন সেই হার। তারও আগে, এপ্রিল মাসে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করে যুক্তরাষ্ট্র। পরে তা স্থগিত করা হয়।

যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। যার মধ্যে বড় অংশই হলো তৈরি পোশাক। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির আগে দেশটিতে বাংলাদেশের পণ্যে গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। সে হিসাবে আজ শুক্রবার (১ আগস্ট) থেকে বাংলাদেশকে বর্তমানের গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হবে।

পাল্টা শুল্ক কমানো নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। ইউএসটিআরের সঙ্গে টানা তিন দিন আলোচনা করেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা