ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বর মাসে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতো জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। সম্প্রতি পুরনো টুইটার প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে ম্যাক্রোঁ লিখেছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো গাজায় চলমান যুদ্ধের সমাপ্তি এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব, তবে আমাদের এখনই একটি যুদ্ধবিরতি প্রয়োজন। সেই সঙ্গে সব বন্দীকে মুক্তি দিতে হবে এবং গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।
এছাড়া, হামাসকে নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, গাজাকে নিরাপদ এবং পুনর্নির্মাণ করা দরকার। আমরা ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তার টিকে থাকার পরিবেশ নিশ্চিতো করতে হবে। এর জন্য ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মতো হতে হবে।
ইসরায়েলকে পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার বিষয়েও তার অবস্থান স্পষ্ট। তিনি বলেন, ইসরায়েলকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। আমাদের সকল অংশীদার—ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক—এটা প্রমাণ করতে হবে যে শান্তি অর্জন সম্ভব।
এ বিষয়ে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তার প্রতিশ্রুতি জানিয়ে বলেছেন, আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি। এখন আমাদের বিশ্বাস, স্বচ্ছতা এবং অঙ্গীকারের প্রয়োজন।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২