মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে সরকারি স্কুলের ছাদ ভেঙে পরে হতাহত বহু


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৭-২০২৫ রাত ১০:৯

ভারতের রাজস্থানের ঝালাওয়ারে একটি সরকারি স্কুলের ছাদ ধসে পড়েছে। এই মর্মান্তিক ঘটনায় একাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিশু আটকে পড়েছে। উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার খবরে বলা হয়, শুক্রবার ঝালাওয়ার জেলার মনোহর থানা এলাকার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। ক্লাসে সেই সময় পাঠদান চলছিল। ছাদের নিচে বহু শিক্ষার্থী চাপা পড়ে যায়।

প্রাথমিক তথ্যানুসারে, ক্লাসের ভেতরে প্রায় ৬০ জন শিশু ছিল। এর মধ্যে প্রায় ২৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

এদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর যায় পুলিশ ও উদ্ধারকারীদের কাছে।  ঝালাওয়ারের পুলিশ কর্মকর্তা অমিত কুমার জানিয়েছেন, এই ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। দশজন শিশুকে ঝালাওয়ারে রেফার করা হয়েছে। এর মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা