মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৭-২০২৫ রাত ৯:৫৪

গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিফ উইটকফ।

আজ শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উইটকফের অভিযোগ, হামাসের যুদ্ধবিরতিতে পৌঁছানোর কোনো আগ্রহ নেই। এ সময় তিনি বিকল্প উপায়ে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার হুঁশিয়ারিও দেন।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার প্রতিনিধিদের কাতার থেকে নিজ দেশে ফিরিয়ে আনেন। ফলে ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার পেছনে ইসরায়েলকে দায়ী করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাদের অভিযোগ, নেতানিয়াহু স্থায়ীভাবে সংঘাত বন্ধে আগ্রহী নন।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা