বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ বিকাল ৭:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাসের আরও পাঁচজন যাত্রী। 

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার মল্লিকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, বিকেলে ঢাকা থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি বাস মুন্সীগঞ্জের গজারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা ৭টায় বাসটি বেপরোয়া গতিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় পৌঁছলে রাস্তার পাশে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও নারীসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। 

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনসহ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Parisreports / Parisreports

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ