মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে ২২ দিনে ২২৩ প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২৫ সকাল ৯:৫

চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, বর্ষণের জেরে বাড়ির দেওয়াল ও ছাদ ধসে ২২৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন।

নিহত ২২৩ জনের মধ্যে পুরুষ ৭৯ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১১২ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও কমপক্ষে ৫৯৪ জন। এছাড়া ১ জুলাই থেকে এ পর্যন্ত বর্ষণ, বন্যা ও ভূমিধসের জেরে ৮ শতাধিক বাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে অন্তত ২০০টি গবাদি পশু।

সবচেয়ে বেশি প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে পাঞ্জাব প্রদেশে। জনসংখ্যার হিসেবে বৃহত্তম এই প্রদেশটিতে গত ২২ দিনে বর্ষাজনিত দুর্যোগের জেরে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন এবং আহত হয়েছেন ৪৭০ জন।

দ্বিতীয় স্থানে আছে উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া। এই প্রদেশের বিভিন্ন জেলায় গত ২২ দিনে ৫৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭১ জন। এরপর সিন্ধে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন ৪০ জন। বেলুচিস্তানে ১৬ জন নিহত হয়েছেন।

এর বাইরে রাজধানী ইসলামাবাদ এবং আজাদ কাশ্মিরে ১ জন করে নিহত হয়েছেন। গিলগিট-বাল্টিস্তানে নিহত বা আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। অতি বর্ষণের জেরে ভবনধস, ভূমিধস, আকস্মিক বন্যা, বজ্রপাত, পানিতে ডুবে এবং বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত এবং আহত হয়েছেন এই পাকিস্তানিরা।

শিগগিরই এই আবহাওয়া পরিস্থিতির উন্নতির তেমন সম্ভাবনা নেই। কারণ দেশটির আবহাওয়াদ দপ্তর পাকিস্তান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, আজাদ কাশ্মির, খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ, পাঞ্জাব এবং গিলগিট-বাল্টিস্তানের অধিকাংশ এলাকায় আগামী কয়েক দিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা