মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো তাপমাত্রা

ভয়াবহ তাপপ্রবাহে ইরানে পানি সংকট 


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২৫ রাত ১১:৪৮

ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি গরম পড়ছে, কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।

সরকারি মুখপাত্র ফাতে‌মেহ মোহাজেরানি স্থানীয় সময় রোববার (২০ জুলাই) জানিয়েছেন, তীব্র গরম ও বিদ্যুৎ-পানির সাশ্রয়ের প্রয়োজনীয়তার কারণে আগামী বুধবার (২৩ জুলাই) তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

তেহরানে রোববার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার (২১ জুলাই) বেড়ে ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ ইরানের শুষ্ক অঞ্চলগুলোতে পানির সংকট দীর্ঘদিন ধরেই বিরাজমান, যা জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অব্যবস্থাপনার ফল বলে মনে করা হচ্ছে।

তেহরান নগর পরিষদের চেয়ারম্যান মাহদি চামরান নাগরিকদের পানির অপচয় বন্ধের আহ্বান জানিয়েছেন। তেহরানের পানি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শহরের পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে শত বছরের মধ্যে সবচেয়ে নিম্নস্তরে রয়েছে।

এ অবস্থায় অন্তত ২০% পানি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। রক্ষণশীল দৈনিক জাভান জানিয়েছে, সংকট মোকাবেলায় রাজধানীর কিছু এলাকায় ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রোববার (২০ জুলাই) ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি দুঃখ প্রকাশ করে বলেন, “সম্পদ ব্যবস্থাপনার স্বার্থে” এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।. সূত্র: আল জাজিরা।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা