মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের বিহারে ভয়াবহ বজ্রপাতে ১৯ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ রাত ১২:২১

ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে ঘটেছে এসব প্রাণহানির ঘটনা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহার রাজ্যে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে নালন্দা জেলায়। এরপর ভৈরালি জেলায় ৪ জন, পাটনা ও বাঁকা জেলায় ২ জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় একজন করে মারা গেছেন।

মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি খারাপ আবহাওয়ার সময় সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বিহারে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা