কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে ঘুন্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও একজন নারী যাত্রী। অটোরিকশা চালক পাঙ্কারছড়া ইউনিয়নের বানু মিয়া। তবে নিহত নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে অটোরিকশাচালক মারা যান। এ সময় অক্ষত অবস্থায় দুই মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কুড়িগ্রাম থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কের দুপাশে নেই কোনো গাছপালা। এই তাপদাহে সড়কটি গরম হয়ে যানবাহনের চাকা ক্ষতিগ্রস্ত করছে। এছাড়াও বন্দরের দিক থেকে আসা ট্রাকগুলো প্রায়ই হেলপার বা অদক্ষ চালক দ্বারা চালানোর কারণে ঘনঘন দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. আবু সায়েম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটোচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চারজন আহত অবস্থায় ভর্তি আছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হবে।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা