বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

হাসপাতালে মাহাথির মোহাম্মদ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২৫ বিকাল ৭:৫

শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোববার দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হঠাৎ অস্বস্তি বোধ করেন। পরে সেই অনুষ্ঠান থেকে আগেভাগেই চলে যান তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নেতা হিসেবে মাহাথির মোহাম্মদ দুই দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার হৃদরোগে আক্রান্ত হওয়ার পুরোনো ইতিহাস রয়েছে। এছাড়া কয়েকবার বাইপাস সার্জারি করিয়েছেন তিনি। গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। সর্বশেষ গত বছরের অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বিবৃতিতে মাহাথির মোহাম্মদের কার্যালয় বলেছে, ক্লান্তিজনিত সমস্যার কারণে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে তিনি বিশ্রামে আছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যার মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে বিবৃতিতে প্রত্যাশা করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার নিজেই গাড়ি চালিয়ে জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে গিয়েছিলেন মাহাথির মোহাম্মদ। একই স্থানে আগের দিন তার স্ত্রী হাসমাহ মোহাম্মদ আলির ৯৯তম জন্মদিনও উদযাপন করা হয়। তিনি সেখানে এক ঘণ্টা সাইকেল চালানোর পর ক্লান্তি বোধ করেন। গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাহাথির মোহাম্মদ। ২০১৮ সালে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ঐতিহাসিক জয় লাভ করে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে তার সরকার দুই বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে যায়।

Parisreports / Parisreports

ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির

নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান