মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে পাবনা আ. লীগের নেতা গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ১০:১৩

ভারতের পশ্চিমবঙ্গ থেকে পাবনা জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানিতলার হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, সোহেল পাবনা জেলা পরিষদের প্যানেল মেয়র ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানান, গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গে। ভারতে অনুপ্রবেশের অভিযোগে এরইমধ্যে সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের কাছে সে জানায়, আমি এলাকায় থাকলে মেরে ফেলা হতো। শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও সেই পথেই এসেছি নিজের প্রাণ বাঁচাতে। তার এই গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয় গ্রহণ বলেও উল্লেখ করেন তিনি।

এই ঘটনায় গোটা সীমান্ত জুড়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে তৎপরতা বেড়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এইভাবে অনুপ্রবেশ প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভারতীয় সূত্রের খবর, গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাও ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ১৪ ফরেনারস্ আইন ও পাসপোর্ট আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা