ইন্দোনেশিয়ায় অজগরের পেটে মিলল কৃষকের দেহ
ইন্দোনেশিয়ায় চাষের কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ৬৩ বছর বয়সী এক কৃষক। তিন দিন পর গ্রামের চাষের ক্ষেতে ২৬ ফুট লম্বা এক অজগরের পেট থেকে মিলেছে তার মরদেহ। জানা গেছে, শুক্রবার সকালে ক্ষেতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন ওই কৃষক। কিন্তু রাত পেরিয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় শনিবার থাকায় জিডি করেছিলেন তার পরিবারের সদস্যরা।
সোমবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপের দক্ষিণ বুটন জেলার মাজাপাহিত গ্রাম থেকে ওই কৃষকের মৃতদেহ গ্রামবাসীরা উদ্ধার করেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দক্ষিন বুটন জেলা শাখার প্রধান লাওদে রিসাওয়াল।
সাংবাদিকদের রিসাওয়াল বলেন, “আজ দুপুরের দিকে মাজাপাহিত গ্রামে খেতের কাছে একটি বিশাল আকৃতির অজগরকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সাপটির পেট অনেক বড় ছিল এবং এটি নড়াচড়া করতে পারছিল না। দেখে তাদের মনে হচ্ছিল যে বড় ধরনের কোনো শিকার এটি গলাধঃকরণ করেছে। গ্রামবাসীরা সাপটিকে হত্যা করে সেটির পেট কাটেন এবং পেটের ভেতর থেকে উদ্ধার হয় সেই কৃষকের মৃতদেহ।”
উদ্ধার করার সেই মৃতদেহ গ্রামে তার আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিসাওয়াল। তিনি আরও জানান, আস্ত মানুষকে সাপ গিলে নেওয়ার ঘটনা মাজাপাহিত গ্রামে এই প্রথম ঘটেছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস