মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২৫ বিকাল ৭:৫২

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার এ সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর বাইরে ৪৩ জন কের কাউন্টিতে এবং তিনজন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে।

এদিকে জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে এবং চলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ট্র্যাভিস কাউন্টি গভর্নর গ্রেগ অ্যাবট সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, মনে রাখবেন, ঘুরে দাঁড়ান, ডুবে যাবেন না! বৃষ্টিপাত অব্যাহত থাকলে, বাইরে বেরোতে হলে অত্যন্ত সতর্ক থাকুন।

এছাড়া ট্র্যাভিস কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন বাসিন্দাদের বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা এড়িয়ে চলতে, সরকারি জরুরি নম্বরের সঙ্গে যোগাযোগ রাখতে এবং কর্তৃপক্ষ তাদের নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা না করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। টেক্সাসের উপ গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে এই ‘বিধ্বংসী বন্যা’ দেখা দিয়েছে। 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা