সোমবার, ২২ জুন, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ১০:১৯

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন ত্রাণপ্রত্যাশীও ছিলেন।

বৃহস্পতিবার (০৩ জুলাই) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৮১ জন আহত ব্যক্তিকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, হতাহতদের মধ্যে মার্কিন ও ইসরায়েলি সমর্থিত সাহায্য কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান ১২ জন। আহত হয়েছেন আরও ৪৯ জন।  

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৬ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর এই ‘মৃত্যুর ফাঁদে’ প্রায় ৬৫২ ফিলিস্তিনি নিহত এবং সাড়ে চার হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও ৩৯ জন এখনো নিখোঁজ হয়েছেন।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ১৩০ জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে। এরমধ্যে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরুর থেকে এ পর্যন্ত ৬ হাজার ৫৭২ জন নিহত এবং ২৩ হাজার ১৩২ জন আহত হয়েছে। 

Parisreports / Parisreports

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া

শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান

শান্তি চুক্তি: ট্রাম্প দাবির মুখে ইরানের ‘ধীরে চলো’ নীতি

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে রোববার সই হচ্ছে না: ইরান

ভারতে সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

ইউরোপে পৌঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

এআই নকশায় বিশ্বের প্রথম ভ্যাকসিন

বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের