ইরান কখনও আত্মসমর্পণ করবে না : খামেনি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরান কখনও আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
নিজ বক্তব্যে খামেনি বলেছেন, “ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন, পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আসলে কী চায়। যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে— যখন আমরা পরাজয় স্বীকার করব এবং তাদের কাছে আত্মসমর্পণ করব।” “কিন্তু এমনটা কখনও ঘটবে না; ইরান কখনও মাথা নত করবে না। আমরা শক্তিশালী জাতি।”
টানা ১২ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ২৩ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে বলেন, তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়েছে এবং ইসরায়েল যদি আঘাত না করে— তাহলে ইরানও আর আঘাত করবে না।
বিরতি ঘোষণার দু’দিন পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দেন খামেনি। সেই ভাষণে তিনি বলেন— ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানের বিজয় হয়েছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস