ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হবে : হোয়াইট হাউস
ইরানের পরমাণু বিষয়ক যাবতীয় সক্ষমতাতে সমূলে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
সোমবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম এবিসি নিউজ চ্যানেলের ‘গুডমর্নিং আমেরিকা’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারোলিন। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, ইরানের পরমাণু বিষয়ক সক্ষমতাকে সম্পূর্ণ নির্মূল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ইতোমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং আমাদের উচ্চমাত্রায় বিশ্বাস আছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে, সেখানেও হামলা করা হবে।”
ক্যারোলিন আরও বলেন, “আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিয়েছেন। যথেষ্ট আত্মবিশ্বাস যদি তার না থাকতো, তাহলে এই নির্দেশ দিতেন না তিনি।”
প্রসঙ্গত, আলোচিত পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ চলার মধ্যেই গত ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। প্রথম দিকে এ সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও শনিবার রাতে ইরানের ফার্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানের সামরিক স্থাপনায় সরাসরি আঘাতের মাধ্যমে এতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী এ অভিযানের নাম দিয়েছে অপারেশন মিডনাইট হ্যামার।
যুক্তরাষ্ট্রের এ অভিযানের কঠোর নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, এই হামলা ‘ক্ষমার অযোগ্য’।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস