লিবিয়া থেকে দেশে ফিরছেন ১২৩ বাংলাদেশি
লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ১২৩ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বুধবার (১৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
ফ্লাইটটি বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এই বাংলাদেশিদের ফেরত আনা সম্ভব হয়েছে। ফেরত আনার জন্য ব্যবহৃত বিশেষ ফ্লাইটটি পরিচালনা করছে বুরাক এয়ার।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই ত্রিপলী ও আশপাশের এলাকায় অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জনের শারীরিক অবস্থা ভালো নয় বলেও জানা গেছে।
দূতাবাস জানায়, এসব অভিবাসীর অনেকে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিংবা বৈধ কাগজপত্র না থাকায় তাদের দেশে ফেরত পাঠানো কঠিন ছিল। এজন্য তাদের নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে লিবিয়া সরকারের কাছ থেকে বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করা হয়।
এই প্রক্রিয়ায় দূতাবাস ও আইওএম একযোগে কাজ করেছে। বাংলাদেশে ফেরার পর তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর