মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ১০


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ১:২৭

কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রামু রশিদ নগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ৯ বছরের শিশু রিয়াদ, রামু এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।

প্রত্যক্ষদর্শী কুদ্দুস জানান, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা পূরবী বাস ও বিপরীত থেকে আসা কার্ভারভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহতদের বাস কেটে উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Parisreports / Parisreports

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড

গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরে সম্রাট