বৃহষ্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

২৪২ যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২৫ দুপুর ৩:৪৫

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।

তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানা যায়নি। ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক একটি সূত্র রয়টার্সকে বলেছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে আহমেদাবাদের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার ওই বিমান বিধ্বস্ত হয়েছে।

দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে গেছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। বিমানবন্দরের কাছাকাছি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ভিডিওতে বিমানবন্দরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আহতদের উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘‘আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ দুর্ঘটনার কবলে পড়েছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি এবং শিগগিরই এই বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।’’

Parisreports / Parisreports

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল

বেলুচিস্তানে অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

ইরানের সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়

মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুক হামলায় ১১ জন নিহত

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৭