ভারতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার
ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯১ জনে পৌঁছেছে।
গতকাল সর্বোচ্চ ১৫৮ জন আক্রান্তের রেকর্ড করা হয়েছে গুজরাটে। অপরদিকে কর্ণাটকে ৫৭, পশ্চিমবঙ্গে ৫৪, দিল্লিতে ৪২ এবং তামিলনাড়ুতে ২৫ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (৯ জুন) ভারতের স্বাস্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়। সেখানে বর্তমান সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। অপরদিকে গুজরাটে এই সংখ্যা ৯৮০ জন, পশ্চিমবঙ্গে ৭৪৭ জন, দিল্লিতে ৭২৮ জন কর্ণাটকে ৪২৩ জন এবং মহারাষ্ট্রে ৬০৭ জন।
করোনার সংক্রমণ বাড়ায় ভারতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকেই হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি খারাপ হলে কি করা হবে তারও মহড়া দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা অতটা অসুস্থ হননি। আক্রান্তের বেশিরভাগ বাড়িতে থেকেই সুস্থ হচ্ছেন। তা সত্ত্বেও সব রাজ্যকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সরবরাহ, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে গতকাল রোববার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় ছয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। কিন্তু আজকের আপডেটে কারও মৃত্যুর কথা উল্লেখ করা হয়নি।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস