ঈদুল আজহার আগের রাতে লেবাননে হামলা ইসরায়েলের
ঈদুল আজহার আগের রাতে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হামলার আগে ইসরায়েলি বাহিনী এলাকার কয়েকটি ভবন খালি করার সতর্কতা জারি করেছিল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহর একটি গোপন ইউনিট শনাক্ত করেছে, যা ভূগর্ভে ‘হাজার হাজার’ ড্রোন উৎপাদন করছিল এবং এটি ‘ইরানি সন্ত্রাসীদের অর্থায়নে’ পরিচালিত হচ্ছিল। গত ছয় মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চললেও অনেকটা অতর্কিতভাবে এই হামলা চালানো হয়।
এ হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক্সে পোস্ট করে এই হামলাকে ‘জঘন্য ও ইচ্ছাকৃত’ আক্রমণ বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘আমি এই হামলাকে আমাদের স্বদেশ, নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতির বিরুদ্ধে একটি পরিকল্পিত হামলা হিসেবে দেখছি—বিশেষ করে উৎসবের প্রাক্কালে এবং পর্যটন মৌসুমে।’ হামলার সতর্কতার পর ওই অঞ্চলের হাজার হাজার বাসিন্দা দ্রুত এলাকা ছেড়ে যান, যার ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়। পরে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন এই হামলাকে ‘আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেন এবং বলেন, এটি ‘একটি পবিত্র ধর্মীয় উৎসবের প্রাক্কালে’ ঘটেছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস