এক হজযাত্রী আমেরের জন্য ফ্লাইট ফিরে এলো দুইবার!
আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর। চলতি বছর হজের জন্য নিবন্ধন করেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষ করে, তবে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন আমের। মিশর হয়ে তার সৌদি আরব যাওয়ার কথা থাকলেও, নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানে উঠতে দেননি কর্মকর্তারা।
এক পর্যায়ে আমেরকে ছাড়াই টেক অফ করে বিমানটি। যদিও আল্লাহর ওপর থেকে বিশ্বাস আর কাবাঘর তাওয়াফ করার ইচ্ছা তখনও হারাননি আমের। কর্মকর্তাদের জানান, হজের নিয়ত তিনি করেছেন, তাই অবশ্যই মক্কায় যাবেন।
এরপরই ঘটে বিস্ময়কর ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে বিমানটি। চেকআপের পর আবারও উড্ডয়নের জন্য প্রস্তুত হয় বিমানটি। তবে এবারও তাতে উঠতে দেয়া হয়নি আমেরকে। তবে আবারও ত্রুটির কারণে বাধ্য হয়ে বিমানটি দ্বিতীয়বারের মতো আবার ফিরে আসে।
এসময় পাইলট নিজেই ঘোষণা দেন, আমেরকে বিমানে না নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন না। এরপরই তাকে নেয়া হয় বিমানে। হজের জন্য যাত্রা করেন আমের।
সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২