মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পুতিন আগুন নিয়ে খেলছে: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২৫ বিকাল ৭:৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৭ মে) ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার জেরে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট না হলে রাশিয়ার সাথে আরও খারাপ কিছু ঘটতো, যা পুতিন বুঝতে পারছে না। অপরদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন জানিয়েছে, ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতেই রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন। একই সাথে জোর দিয়ে বলেন, তিনি এখনও তার মন পরিবর্তন করতে পারেন যদি পুতিন আলোচনায় বসেন।

এর আগে, গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি মস্কোর ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা বিবেচনা করছেন। তবে পুতিন চাইলে অন্য সকল বিকল্প খোলা আছে বলেও জানান তিনি। এ সময়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য জো বাইডেনকে দায়ী করে বলেন, তিনি একটি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি দেখতে চান।

এর দু’দিন আগেও ইউক্রেনে রাশিয়ার সিরিজ বোমা হামলার নিন্দা জানান ট্রাম্প। বলেন, রুশ প্রেসিডেন্টের কর্মকাণ্ডে ব্যাপক নারাজ তিনি।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা