গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৫ জন নিহত
দখলদার ইসরায়েলের হামলায় গাজায় গতকাল রাত থেকে আজ বুধবার (২১ মে) সকাল পর্যন্ত আরও ৪৫ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এরমধ্যে একটি শিশুর বয়স মাত্র এক সপ্তাহ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখরদারদের হামলায় এখন পর্যন্ত গাজায় ৫৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা গতকাল গাজায় ১১৫টি হামলা চালিয়েছে। তারা হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করলেও; এসব হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক চাপের মুখে গত সোমবার থেকে গাজায় খুবই সামান্য ত্রাণ প্রবেশ করতে দেয় দখলদাররা। যা কোনোভাবেই পর্যাপ্ত নয়।
আন্তর্জাতিক সংস্থা ‘ডক্টর উইথআদার্স বর্ডার’ জানিয়েছে, ইসরায়েল যে ত্রাণ গাজায় ঢুকতে দিয়েছে সেগুলো পর্যাপ্তের কাছাকাছিও না। উল্টো এরমাধ্যমে প্রতারণা করছে ইসরায়েলিরা। তারা বোঝাতে চাচ্ছে গাজায় তারা ত্রাণ সামগ্রী ঢুকতে দিচ্ছে। কিন্তু বাস্তবে এটি আসলে ঘটছে না।
চলতি বছরের জানুয়ারিতে দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়। কিন্তু ২ মার্চ এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা গাজায় ব্যাপক বর্বরতা শুরু করে। সঙ্গে গাজায় সবধরনের মানবিক সহায়তা প্রবেশও আটকে দেয়। যা টানা আড়াই মাস ছিল। সোমবার থেকে ত্রাণের ট্রাক ঢুকলেও সেগুলো এখনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি। মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে দখলদাররা দেখাতে চাচ্ছে তারা গাজার মানুষকে অভুক্ত রাখছে না।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস