মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গাজার ১৬০ স্থানে ইসরাইলের হামলা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৫-২০২৫ সকাল ৪:৪৪

গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ১৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে সকাল থেকে ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল-জাজিরার।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন অবকাঠামো ধ্বংস করা হয়েছে, যার মধ্যে অ্যান্টি-ট্যাংক রকেট লঞ্চারের অবস্থান ও অস্ত্রের গুদামও রয়েছে।

এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস এবং আশপাশের এলাকা বানি সুহাইলা ও আবাসানের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

সামরিক বাহিনীটির আরবি ভাষার মুখপাত্র আবিচাই আদরাই এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানান, এ মুহূর্ত থেকে খান ইউনিসকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে। 

নাগরিকদের গাজার পশ্চিম উপকূলের আল-মাওয়াসি এলাকার দিকে সরতে বলা হয়েছে।  এর আগের দিন, গাজার কেন্দ্রীয় অঞ্চলের কিছু এলাকাতেও অপসারণের নির্দেশ দেওয়া হয়, যার মধ্যে ছিল দক্ষিণ দিয়ের আল-বালাহর আল-কারারা।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় অভিযানের নামে ইসরাইলের যুদ্ধাপরাধের কারণে অন্তত ৫৩ হাজার ফিলিস্তিনি মারা গেছেন। ১ লাখ ২১ হাজারেরও বেশি আহত হয়েছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা