যুদ্ধবিধ্বস্ত গাজায় অর্থায়নের আহ্বান আরব লীগের
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান জানিয়েছেন আরব নেতারা। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন তারা।
বিবৃতিতে আরব নেতারা বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে গাজা পুনর্গঠনে আরব লিগের পরিকল্পনা কার্যকর করা যায়।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, গাজায় এই গণহত্যা এমন এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, যা ইতিহাসের অন্য কোনো সংঘর্ষে দেখা যায়নি। তিনি বলেন, ইরাক গাজা পুনর্গঠনে আরব তহবিল গঠনের উদ্যোগকে সমর্থন করে। সেইসঙ্গে ইরাক এই তহবিলে ২০ মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং ইসরাইলি আগ্রাসনের শিকার আরেক দেশক লেবাননের জন্য আরও ২০ মিলিয়ন ডলার দান করবে বলেও ঘোষণা দেন তিনি।
ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং গাজায় গণহত্যা, পশ্চিমতীর ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমরা গাজাকে রক্ষা করতে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ-কে পুনরায় সক্রিয় করতে আন্তরিক ও দায়িত্বশীল আরব পদক্ষেপের আহ্বান জানিয়ে এসেছি এবং জানিয়ে যাব।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার একদিন পর শনিবার (১৭ মে) বাগদাদে এই আলোচনা অনুষ্ঠিত হয়, যা যুদ্ধবিরতির আশাবাদ এবং গাজায় ত্রাণ সহায়তা আবার চালুর সম্ভাবনার জন্ম দিয়েছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস