মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া-ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২৫ সকাল ৬:২৮

২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন মার্চে দুই দেশ যুদ্ধ বন্ধের আলোচনায় বসেছিল। কিন্তু সেটি ভেস্তে যায়। এরপর রাশিয়া-ইউক্রেনের কর্মকর্তারা মুখোমুখি হননি।

এদিকে আজকের বৈঠকটি হচ্ছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে একই রুমে বৈঠকে বসলেও তারা একে অপরের সঙ্গে হাত মেলাননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছানো। অপরদিকে রাশিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য দীর্ঘকালীন শান্তি চুক্তিতে পৌঁছানো এবং এই দ্বন্দ্বের ‘যে মূল কারণ রয়েছে সেটি নির্মূল করা’। বিবিসি জানিয়েছে, রাশিয়ার এমন উদ্দেশ্যের অর্থ হলো তারা যুদ্ধবিরতি চায় না। তাদের মূল সমস্যা হলো ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতা।

গতকাল রাশিয়ার প্রধান আলোচক জানান তারা ‘ছাড়’ দিতে রাজি আছেন। কিন্তু কি ধরনের ছাড় দেওয়া হবে সেটি স্পষ্ট করেননি তিনি। রাশিয়া ইউক্রেনকে শর্ত দিচ্ছে তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না এবং ইউক্রেনের যে পাঁচটি অঞ্চল দখল করা হয়েছে সেগুলো রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকবে। তবে ভলোদিমির জেলেনস্কি এগুলো কখনো মানবেন না।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা