বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

হাসিনার বিচার দাবি, ঐক্যের আহ্বান সারজিসের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:১৫

গানের ফাঁকে রাজধানীর আর্মি স্টেডিয়ামের কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’-এর মঞ্চে উঠে আসেন জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারী, আহত ও আন্দোলনে শহীদের পরিবার। সেখানেও ফ্যাসিস্ট হাসিনার বিচার ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

আজ (২১ ডিসেম্বর) শনিবার বিকেল ৪টায় বনানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয় এই কনসার্ট। চিরকুট ব্যান্ডের পরিবেশনা শেষে এশার আজানের বিরতির পরই মঞ্চে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আরও ছিলেন ছাত্র-জনতার আন্দোলনে হাত হারানো আতিকুল ইসলাম, মুখমণ্ডল হারানো খোকন চন্দ্র বর্মণ, আন্দোলনে নিহত সৈকতের বোন, মুগ্ধর ভাই সিগ্ধ ও আবু আহনাফের মা।

কনসার্টে উপস্থিত তরুণদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আজ আমরা কীসের ওপর দিয়ে এই দেশে এখনও আছি তা দেশের সবাই জানেন। যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল, পরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু হলে সারাদেশের ছাত্র-জনতা এতে অংশ নিয়েছিল।’

Parisreports / Parisreports

বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু হচ্ছে এনআইডি সেবা

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট, আপাতত বন্ধ রিয়াদ রুট

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার

বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল

পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান

জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো

পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা

রূপপুরের ফিজিক্স টেস্ট সম্পন্ন