মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্পকে ৪শ’ মিলিয়ন ডলারের বিমান উপহার দিচ্ছে কাতার


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৩:৪৫

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিলাসবহুল জাম্বো জেট উপহার দিচ্ছে কাতারের রাজপরিবার। জেটটির আনুমানিক দাম ৪০০ মিলিয়ন। এই উড়োজাহাজটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্যই বরাদ্দ থাকবে। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৯ সালে বিমানটি ট্রাম্প প্রেসিডেনশিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও ট্রাম্প ব্যক্তিগত ভ্রমণের জন্য এই জেট ব্যবহার করতে পারবেন।

এয়ার ফোর্স ওয়ান মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহৃত হয়, যাতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা থাকে।

ট্রাম্প মার্কিন ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে এয়ার ফোর্স ওয়ান-এর মতো একটি সরকারি বিমান বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি পাচ্ছেন।

উল্লেখ্য, বোয়িং-৭৪৭-৮ মডেলের এই উড়োজাহাজটিকে বলা হয় ‘প্যালেস ইন দ্য স্কাই’ বা উড়ন্ত রাজপ্রাসাদ। এটিকে মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল উপহার হিসেবে অভিহিত করা হচ্ছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা