সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিচারের আগ পর্যন্ত আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৩:৪১

বিচারের শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ যাতে রাজনৈতিক কার্যক্রম না করতে পারে, সেজন্য সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন হয়েছে। কেউ অবৈধভাবে মিছিল বা কর্মসূচি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, পুলিশের হাতে কোনও মারণাস্ত্র থাকবে না। শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে মারণাস্ত্র থাকবে। এছাড়া, র‍্যাব পুনর্গঠনে একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একজন উপদেষ্টার নেতৃত্ব এই কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার আন্দোলনের মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

 

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ