রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় আট শিশুসহ নিহত ২৬


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৫ রাত ৯:১৪

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আট শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। রোববার (১১ মে) গাজার চিকিৎসা কর্মকর্তারাদের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ শহরে এক ড্রোন হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপর আরও একজন ব্যক্তি আলাদা হামলায় মারা যান।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় বাবা-ছেলে নিহত হন। শহরের পশ্চিম অংশে আরও চারজন অপর একটি ড্রোন হামলায় নিহত হন। নিহতদের মধ্যে দুইজন শিশু ছিল।

এদিকে, আল-মাওয়াসি এলাকায় তৃতীয় একটি তাঁবুতে চালানো হামলায় আরও এক শিশু নিহত হয় এবং কাছেই অপর এক ড্রোন হামলায় এক যুবক নিহত হন।

গাজা সিটিতেও ইসরায়েলি গোলাবর্ষণে এক শিশু নিহত হয়। অপর এক হামলায় এক কিশোরীসহ পাঁচজন মারা যান।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

Parisreports / Parisreports

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা