দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি
একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।
সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। খবর বাসসের।
নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের প্রতিটি সিদ্ধান্ত সকল সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।
এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। শপথের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।
সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। এতে আরও অংশ নেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী।
Parisreports / Parisreports
রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার
শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা
র্যাবের নাম ও পোশাক বদলাচ্ছে
নির্বাচনে ৭২ ঘণ্টা চলবে না মোটরসাইকেল, প্রজ্ঞাপন জারি
বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৩৫
২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা
নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি