অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন। রোববার (৪ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টি এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশজুড়ে ডানপন্থী লিবারেল-ন্যাশনাল জোটের (এলএনপি) বিপরীতে বিপুল ভোট পেয়েছে লেবার পার্টি।
এবারের নির্বাচনের সবচেয়ে হতাশাজনক ঘটনা ছিল বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটার ডাটনের নিজ আসন ডিকসন থেকে পরাজয়। ব্রিসবেনের এই আসনে লেবার প্রার্থী আলী ফ্রান্স প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে ডাটনকে পরাজয়ের পথে, যেখানে ডাটন ২২ বছর ধরে নির্বাচিত হয়ে আসছিলেন। এবারের নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও গৃহনির্মাণ সংকট।
বিবিসি বলছে, নির্বাচনের ফল পেতে কয়েকদিন এমনকি সপ্তাহও লেগে যেতে পারে। তবে নির্বাচন কমিশন থেকে অনানুষ্ঠানিকভাবে রেজাল্ট দেয়া হবে। তবে বেসরকারিভাবে জয়ে যেমন উজ্জীবিত আলবানিজ, তেমন খুশি তার সমর্থকরা। এ খবরে তিনি প্রথম ‘ফার্স্ট নেশন্স’ ভাষণ দিয়েছেন। তাতে বলেছেন, আমাদের এমন একটি সরকার হবে, যে সরকার ফার্স্ট নেশন্স জনগণের পুনরেকত্রীকরণকে সমর্থন করে। কারণ আমরা একটি শক্তিশালী জাতি হতে চাই।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস