গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪৩
গাজায় চূড়ান্ত বর্বরতার পরও অভিযানের পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। লাগাতার আগ্রাসনে গতকাল শুক্রবার (২ মে) নিহত হয়েছেন আরও ৪৩ ফিলিস্তিনি।
জাবালিয়ার উত্তরে ভয়াবহ হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে ৫ জনের মরদেহ। শঙ্কা, চাপা পড়ে আছেন আরও অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই চলছে উদ্ধার অভিযান।
এদিকে গাজা সিটিতে হামলায় প্রাণ গেছে শিশুসহ তিন জনের। আহত হয়েছেন আরও অনেকেই। এমন পরিস্থিতিতেই স্থল অভিযান বাড়ানোর পরিকল্পনা জানালো তেল আবিব। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর সবগুলো রিজার্ভ ইউনিটকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গাজায় দেড় বছরের আগ্রাসনে নিহত হয়েছে ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস
ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা
Link Copied