সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র হজ পালনে সৌদি পৌঁছেছেন ১১০৬০ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৫-২০২৫ সকাল ৮:৩২

এবার পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১১ হাজার ৬০ জন হজযাত্রী। হজ যাত্রীরা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, আল্লাহর ঘরে পৌঁছে দেশ ও জাতির জন্য দোয়া করবেন।

জানা গেছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হজ যাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতা। আগের তুলনায় ভিসা না পাওয়া যাত্রীদের সংখ্যা কমে বর্তমানে ১৬ হাজারে নেমে এসেছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, খুব শিগগিরই শতভাগ হজ যাত্রী ভিসা পাবেন বলে আশা করা যাচ্ছে। এদিকে, হজ যাত্রার তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারেরও বেশি যাত্রী সৌদি আরব রওনা হয়েছেন।
 
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে যাত্রার প্রস্তুতি চলছে জোরেশোরে। কেউ কেউ বাধ্যবাধকতা না থাকলেও ইতোমধ্যে সেলাইবিহীন সাদা কাপড়ের ইহরাম পড়ে প্রস্তুত হচ্ছেন পবিত্র সফরের জন্য। ক্যাম্পের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন অনেক যাত্রী। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।
 
ভিসা ইস্যুতে সৌদি আরবের অফিসে হালনাগাদ প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হলেও তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা যাচ্ছে। বুধবার পর্যন্ত যেখানে ভিসা না পাওয়া যাত্রীর সংখ্যা ছিল ১৯ হাজার, বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ১৬ হাজারে। চলতি হজ মৌসুমে আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অথবা ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ