মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে আগুন, অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৫-২০২৫ সকাল ৯:৪৪

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে ‘দিল্লি হাট’ নামের ওই মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। তবে, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর, এনডিটিভি’র।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য ১২টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দিল্লির ফায়ার সার্ভিস। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অন্তত ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, দিল্লি হাটের আগুনের ঘটনায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে।

দিল্লির কেবিনেট মন্ত্রী কপিল মিশ্র এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বলেন, আগুন এখন নেভানো হয়েছে। আগুনে কোনও হতাহতের খবর নেই। আমি দিল্লি হাঁটে যাচ্ছি।

উল্লেখ্য, ভারতের গ্রামীণ বাজারের অনুকরণে দক্ষিণ দিল্লিতে ওই হাট স্থাপন করা হয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তের শতশত মানুষ সেখানে হস্তশিল্পের দোকান দিয়েছেন। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের রেস্তোরাঁও রয়েছে বাজারটিতে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা