কক্সবাজারের সাবেক এমপি জাফর ঢাকায় গ্রেফতার
কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগ নেতা মো. জাফর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এর কিছু দিন পর তিনি চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে সেখানেও পরাজিত হন।
এর আগে জাফর আলম ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
Parisreports / Parisreports
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস