সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান
আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা পানিও পাকিস্তানে যেন না যায়, সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। এমনটাই জানিয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহর সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে জলশক্তি মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেয়া হবে।
গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৫ পর্যটকসহ এক স্থানীয় বাসিন্দা। এরপরই দেখা দেয় কূটনৈতিক টানাপড়েন। এই সংকটের মধ্যেই দুই দেশ নিচ্ছে পাল্টা ব্যবস্থা। পাকিস্তান এরইমধ্যে নিজেদের আকাশ সীমায় ভারতীয় বিমান নিষিদ্ধ করেছে।
এদিকে পাকিস্তান বলছে। যদি সিন্দু নিদের পানি প্রবাহ বন্ধ করা হয়, তবে তা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে এবং পাকিস্তান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস